ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

বার্সা-রিয়াল ফাইনাল হতে দিলেন না বিলবাওয়ের গার্সিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

অ্যাথলেটিকো বিলবাওকে হারাতে পারলে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেতো রিয়াল মাদ্রিদ। কিন্তু ফাইনালের মতো মঞ্চে আরেকটি এল ক্লাসিকো দেখার স্বপ্ন কেড়ে নিয়েছেন রাউল গার্সিয়া।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে জোড়া গোল করে বিলবাওকে ফাইনালের টিকেট এনে দিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের সাবেক মিডফিল্ডার। লস ব্লাঙ্কোসদের ২-১ ব্যবধানে হারিয়েছে বিলবাও।

আগেরদিন প্রতিযোগিতার প্রথম সেমিতে রিয়াল সোসিয়েদাদকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সা। ১৭ জানুয়ারি সুপার কাপের ফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। ২০১৫ সালেও ফাইনালে মুখোমুখি হয় দু’দল। তবে সেবার বিলবাওকে ৫-১ ব্যবধানে উড়িয়ে শিরোপা জিতে বার্সা। করোনো মহামারির কারণে চলতি বছরের সুপার কাপ সৌদি আরবে হওয়ার পরিবর্তে হবে দক্ষিণ স্পেনে।

রিয়ালের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করে বসেন গার্সিয়া। দানি গার্সিয়ার পাস থেকে ১৮তম মিনিটে বিলবাওকে এগিয়ে দেন তিনি। ১৭তম মিনিটে লুকাস ভাসকুয়েজের ভুলে পেনাল্টি পায় বস্ক রাজ্যের ক্লাবটি। এর এক মিনিট পর স্পট-কিক থেকে গোলরক্ষক থিবু কোর্তোয়াকে পরাস্ত করেন গার্সিয়া।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় রিয়াল। ৭৩তম মিনিটে গোল করে ব্লাঙ্কোসদের সমতায় ফেরানোর স্বপ্ন দেখান করিম বেনজেমা। কিন্তু ম্যাচের বাকি সময় আর বিলবাওয়ের জাল খুঁজে পায়নি জিনেদিন জিদানের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

বার্সা-রিয়াল ফাইনাল হতে দিলেন না বিলবাওয়ের গার্সিয়া

আপডেট সময় ০৯:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১