ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ সংসার, পুলিশ সদস্য প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক:  

সন্তানসহ অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে সংসার করছেন পুলিশ সদস্য আব্দুর রহমান কনক। এ ব্যাপারে ওই নারীর স্বামীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর যশোর সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। ওই নারী রংপুর শহরের তাজহাট এলাকার বিপ্লবের স্ত্রী।

জানা গেছে, ১২ বছরের সংসার জীবনে এ দম্পতির দু’টি সন্তান রয়েছে। গত ২৫ নভেম্বর ওই নারী তার স্বামীকে ডিভোর্স না দিয়েই পুলিশ সদস্য আব্দুর রহমানের সাথে পালিয়ে যান এবং সেই থেকে যশোরের একটি ভাড়া বাসায় পুলিশ সদস্য আব্দুর রহমানের সাথে বসবাস করছিলেন। এ ব্যাপারে গত ৪ জানুয়ারি ওই নারীর স্বামী বিপ্লব রংপুরের তাজহাট থানায় একটি অভিযোগ করেন।

বিপ্লবের স্বজনরা জানান, থানা অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। তবে বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের পলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এটি পারিবারিক ঘটনা। এ ব্যাপারে আদালতে মামলা হলে তারা তাদের মতো করে ফেস করবেন। তবে পুলিশ বিভাগের পক্ষ থেকে বুধবার কনস্টেবল আব্দুর রহমান কনককে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কনস্টেবল আব্দুর রহমান কনক বলেন, আমি কারও স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসিনি। সে স্বেচ্ছায় আমার কাছে চলে এসেছে। শুনেছি তার স্বামীকে ডিভোর্স দিয়েই এসেছে সে।

তিনি বলেন, মোবাইল ফোনে পরিচয় থেকেই তাদের দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ সংসার, পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৯:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১