ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেনীতে অপহৃত স্কুলছাত্রী ১৭ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনীর সোনাগাজীতে অপহৃত স্কুল ছাত্রীকে ১৭ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের হোতা ও মামলার প্রধান আসামি নূরেরজামান আত্মগোপনে রয়েছে।

তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার (০৬ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশের সহযোগিতায় সোনাগাজী মডেল থানার এসআই মো. আনোয়ার হুসেনের নেতৃত্বে বায়েজিদ থানা এলাকার চন্দনগর জেট আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে ফেনী জেনারেল হাসপাতালে ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

স্কুল ছাত্রীর পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় ওই এলাকার দীঘির পাড়ের বাসিন্দা নাড়ুমিয়ার হাট ফোরকানিয়া মক্তবের শিক্ষক নূরেরজামান প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ ডিসেম্বর ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয়।

এ বিষয়ে অপহৃতের পিতা আবুল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেনীতে অপহৃত স্কুলছাত্রী ১৭ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

আপডেট সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১