ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বছরের শুরুতে লিভারপুলের হার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নতুন বছরের শুরুতে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে থাকা লিভারপুলকে। সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে অলরেডরা।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় সাউদাম্পটন। জেমস ওয়ার্ড-প্রাউসের পাস থেকে রেফারির প্রথম বাঁশি বাজানোর দ্বিতীয় মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে দেন ড্যানি ইঙ্গস।

এরপর সমতায় ফিরতে চেষ্টা করলেও সাউদাম্পটনের জাল খুঁজে পাননি মোহামেদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনোরা। শেষ পর্যন্ত চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হার মেনে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।

হারলেও তালিকার শীর্ষে আছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৩। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের সামনে এখন মৌসুমে প্রথমবার শীর্ষে ওঠার সুযোগ। লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইউনাইটেড। আর টানা পাঁচ ম্যাচ পর জয় নিয়ে এভারটনকে টপকে ষষ্ঠ স্থানে ওঠে এসেছে সাউদাম্পটন। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৯।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বছরের শুরুতে লিভারপুলের হার

আপডেট সময় ০৬:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১