ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বছরের প্রথম ম্যাচে রোনাল্ডোর জোড়া গোল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জয় দিয়ে নতুন বছর শুরু করল ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাস।

রোববার রাতে উদিনেসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছেন ৯ বারের চ্যাম্পিয়নরা। নতুন বছরে জুভেন্টাসের এই উড়ন্ত সূচনায় পুরো অবদান দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

বছরের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন তিনি। আর একটি গোলে ছিল তার অ্যাসিস্ট। সব মিলিয়ে রোববারের ম্যাচটি ছিল রোনাল্ডোময়।

ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অ্যারোন রামসির পাস থেকে তার ট্রেডমার্ক ড্রাইভে গোল করেন পর্তুগিজ যুবরাজ। ওই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে নেমে আরও দুর্দান্ত হয়ে ওঠেন তুরিনের বুড়োরা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রোনাল্ডো থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইতালিয়ান মিডফিল্ডার ফেডেরিকো চিয়েসা।

৭০তম মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন সিআর সেভেন। বাঁ পায়ের শটে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। ৩-০ তে এগিয়ে যায় জুভেন্টাস।

৯০তম মিনিটে উদিনেসের পক্ষে একটি গোল শোধ করেন ডাচ ডিফেন্ডার মারভিন জিগেলার।

৩-১ স্কোরলাইনে খেলা শেষ হবে বলে ভেবেছিলেন সমর্থকরা। কিন্তু অতিরিক্ত সময়ে গোল করে হালি পূরণ করে দেন জুভেন্টাসের আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা। ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন আন্দ্রে পিরলোর শিষ্যরা।

এদিকে রোববারের জোড়া গোলসহ ১১ ম্যাচে ১৪ বার জালের দেখা পেলেন রোনাল্ডো।

এই জয়ের পর পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এলো জুভেন্টাস। ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে এসি মিলান। ১৫ ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৩৭। ১৪ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ২৭। ইন্টার মিলান রয়েছে দুই নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বছরের প্রথম ম্যাচে রোনাল্ডোর জোড়া গোল

আপডেট সময় ০৬:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১