ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুতিনহোকে মাঠের বাইরে থাকতে হবে চার মাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কুতিনহো। ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৮ বছর বয়সী কুতিনহো মঙ্গলবার ক্যাম্প ন্যুতে এইবারের বিপক্ষে বদলি হিসেবে খেলতে নেমে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরিতে পড়েন। বার্সা জানিয়েছে, ‘শনিবার কুতিনহোর হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু আগামী চার মাসের জন্য এখন এই ব্রাজিলিয়ান তারকাকে বিশ্রামে থাকতে হবে।’

এই কারণে কোভিড-১৯ মহামারীর কারণে ব্যস্ত সূচিতে কুতিনহো প্রায় ২০টি ম্যাচ মিস করতে পারেন। চলতি মাসের স্প্যানিশ সুপার কাপসহ আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির বিপক্ষেও তিনি মাঠের বাইরে থাকবেন।

বায়ার্ন মিউনিখে এক বছর ধারে খেলার পর এই মৌসুমেই বার্সেলোনায় ফিরেছিলেন কুতিনহো। বায়ার্নের হয়ে তিনি কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। যদিও ইনজুরির কারণে এবার সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে করেছেন তিনটি গোল। এর আগে অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একমাস মাঠের বাইরে ছিলেন।

এবারের মৌসুমে তৃতীয় খেলোয়াড় হিসেবে দীর্ঘদিনের জন্য ছিটকে গেলেন কুটিনহো। এর আগে দীর্ঘ মেয়াদে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন জেরার্ড পিকে ও আনসু ফাতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

কুতিনহোকে মাঠের বাইরে থাকতে হবে চার মাস

আপডেট সময় ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১