ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ মিনিটে ৩ গোল, পিএসজি শিবিরে স্বস্তি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বড়দিনের আগে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। শেষ দিকের ১২ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে স্ত্রাসবুরকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।

বুধবার রাতে লিগ ওয়ানের ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে দলের হয়ে একটি করে গোল করেন তিমোথি পেমবেলে, কিলিয়ান এমবাপ্পে, ইদ্রিসা গেয়ি ও মোইজে কিন।

ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করা পিএসজি ১৮তম মিনিটে গোলের দেখা পায়। আনহেল দি মারিয়ার শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ফরাসি ডিফেন্ডার পেমবেলে।

শেষ দিকে ১২ মিনিটের মধ্যে তিন গোল করে বড় জয় নিশ্চিত করে টুখেলের দল। ৭৯তম মিনিটে দি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৮৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে অসাধারণ এক গোল করেন গেয়ি। আর যোগ করা সময়ে জালের দেখা পান কিন।

লিগে ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিনে আছে পিএসজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১২ মিনিটে ৩ গোল, পিএসজি শিবিরে স্বস্তি

আপডেট সময় ০৬:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০