ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সমকামী বিয়েতে সমর্থন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সমকামীদের বিয়ে বর্তমানে পশ্চিমা অনেক দেশেই বৈধতা পেয়েছে। তবে এ নিয়ে সমালোচনাও রয়েছে অনেক। এসব সমালোচনা উপেক্ষা করে সমকামী বিয়েতে সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার সমকামী বিয়ের বৈধতা দানের বিষয়ে আয়োজন করেছে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের। সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলে সমকামী বিয়ে বৈধতা পাবে। মঙ্গলবার থেকে সারা দেশে ডাকযোগে ব্যালট পাঠানো শুরু হবে। ফল ঘোষণা হবে নভেম্বরে। এ আয়োজনের পরেই সমকামী বিয়েতে সমর্থন দিয়েছে স্মিথ-ওয়ার্নারদের ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিজেদের ওয়েবসাইটে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড বলেন, ‘ক্রিকেট সবসময় সমকামীদের সমর্থন করে। ক্রিকেট দেশের সংস্কৃতি-ঐতিহ্য নির্বিশেষে আমাদের প্রত্যেকের কর্মপরিবেশকে সমর্থন করে। আসন্ন ভোটে সমকামীদের বিবাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমর্থন অন্যদের জন্যও একটি বার্তা।’ শুধু মৌখিক সমর্থন ও স্বাক্ষরই না ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে এবং সেখানেও তাদের সমর্থনের কথা জানানো হয়েছে।

এ ছাড়া শুধু ক্রিকেট বোর্ডই না, সমর্থন জানিয়েছে ফুটবল, হকি ও বাস্কেটবল ফেডারেশনও। সমকামীদের সমর্থনে দেশটির এক হাজার ৬০০ বাণিজ্যিক, শিল্প ও খেলাধুলাবিষয়ক প্রতিষ্ঠানের পক্ষে এক খোলা চিঠিতেও স্বাক্ষর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমকামী বিয়েতে সমর্থন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

আপডেট সময় ০১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭