ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

থুতু মেরে ছয় ম্যাচ নিষিদ্ধ থুরাম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে থুতু মারার অপরাধে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখের ফরাসি স্ট্রাইকার মার্কোস থুরাম। জার্মান ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে নিষেধাজ্ঞার পাশাপাশি থুরামকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

সপ্তাহের শেষে হফেনহেইমের বিপক্ষে বুন্দেস লিগার ম্যাচে ২-১ গোলে পরাজিত হয় গ্লাডবাখ। ঘরের মাঠ বরুশিয়া পার্কের ম্যাচটিতে ৭৮ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার স্টিফান পোশের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে থুরাম তার মুখে থুতু মারেন। যা পরবর্তীতে ভিডিও রিভিউতে ধরা পড়েছে। এই ঘটনায় থুরাম লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাবার পর গ্ল্যাডবাখ ১০ জনের দলে পরিণত হয়। এই সুযোগে হফেনহেইম আরো এক গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ক্লাবের পক্ষ থেকেও থুরামের এক মাসের বেতন কেটে নেয়া হয়েছে যা একটি চ্যারিটি প্রতিষ্ঠানে দান করা হবে। স্থানীয় গণমাধ্যম বিল্ড ডেইলির সুত্রমতে ক্লাবের পক্ষ থেকে থুরামের ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে যা একটি রেকর্ড।

গ্লাডবাখের স্পোর্টিং ডাইরেক্টর ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কোস তার শাস্তি মেনে নিয়েছেন এবং জরিমানার অর্থ চ্যারিটিতের দেবার বিষয়টি বেশ ভালভাবেই গ্রহণ করেছেন। একইসাথে পুরো বিষয় নিয়ে দু:খ প্রকাশ করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

থুতু মেরে ছয় ম্যাচ নিষিদ্ধ থুরাম

আপডেট সময় ০৬:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০