ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় কিশোরকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসার দরগার মাঠ থেকে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম সোলেমান আলী (১৮)। সে ওই গ্রামের ভাদু আলীর ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, নিহত যুবক কৃষিকাজ করত। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানাতে পারেননি এলাকাবাসী।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতের কোনো একসময় ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান মিরপুর থানার ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় কিশোরকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০