ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী

কর ফাঁকি রোধে বিভিন্ন তথ্য ভাণ্ডারে যুক্ত হচ্ছে এনবিআর

আকাশ জাতীয় ডেস্ক:  

কর ফাঁকি রোধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) সহ একাধিক প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডারের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যোগসূত্র স্থাপনের কাজ শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন আয়কর নীতি বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন।

শনিবার দুপুরর বিজয়নগরের পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘রিটার্ন ফরম পূরণ ও আয়কর’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কর ব্যবস্থপনাকে ডিজিটালাইজড করার অংশ হিসেবে অনলাইনে কর দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়কর বিভাগ।

আয়কর নীতি বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন বলেন, আগামী বছর রিটার্ন দাখিলে কিছু ক্ষেত্রে অনলাইনে করদাতার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হতে পারে। আয়কর আইন, রিটার্ন ও আয়কর জমা পদ্ধতি সহজ হলে করের আওতা বাড়বে। করদাতাদের মধ্যে প্রাথমিক করভীতি কমবে। করদাতা নিজেই রিটার্ন পূরণ ও জমা দিতে পারবেন।

তিনি আরও বলেন, ‘আগামী জুনের মধ্যে নতুন আয়কর আইনের একটি ভিত্তি দাঁড়িয়ে যাবে। আইনটি বাংলায় সহজবোধ্যভাবে তৈরি হচ্ছে।’ যেসব খাতে উৎসে কর কাটা হয়, সেখানে বিদ্যমান করহার আগামী বাজেটে কমতে পারে বলে ইঙ্গিত দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই সদস্য বলেন, ‘উৎসে করহার কমানোর চিন্তা করা হচ্ছে। আগামী বাজেটে হয়তো এমন ঘোষণা আসতে পারে।’

অনুষ্ঠানে বক্তারা মাঠ পর্যায়ে কর ভীতি নিরসনে এনবিআরকে উদ্যোগ নেওয়ার পাশাপাশি কর আদায়সহ পুরো ব্যবস্থাপনা আরও সহজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন গোল্ডেন বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি শারমিন রিনভি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

কর ফাঁকি রোধে বিভিন্ন তথ্য ভাণ্ডারে যুক্ত হচ্ছে এনবিআর

আপডেট সময় ০৮:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০