ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতার বিশ্বকাপের চতুর্থ স্টেডিয়াম উন্মুক্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০২২ কাতার বিশ্বকাপের আট স্টেডিয়ামে মধ্যে চতুর্থ স্টেডিয়াম হিসেবে আল রাইয়ান স্টেডিয়াম শুক্রবার উন্মুক্ত করেছে স্থানীয় আয়োজক সংস্থা। শুক্রবার আল-সাদ বনাম আল-আরাবি ক্লাবের মধ্যকার আমির কাপ ফাইনালের মধ্য দিয়ে নব নির্মিত এই স্টেডিয়ামটির যাত্রা শুরু হয়েছে।

বার্সেলোনা ও স্পেনের সাবেক মিডফিল্ডার জাভির দল আল-সাদ ২-১ গোলে আর-আরাবি ক্লাবকে পরাজিত করে ১৭তম আমির কাপের শিরোপা জয় করেছে। ম্যাচে আলজেরিয়ান ফরোয়ার্ড বাগদাদ বুনেজা দুই গোল করেছেন।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ‘এটা অত্যন্ত চমৎকার একটি স্টেডিয়াম। এখানকার পরিবেশ সত্যিই অসাধারণ। মাঠের খুব কাছাকাছি বসার সুযোগ আছে। আমি নিশ্চিত ২০২২ সালে বিশ্বকাপের ম্যাচগুলো যখন এখানে অনুষ্ঠিত হবে তখন এটি একটি নিখুঁত ফুটবল স্টেডিয়ামের ভিন্ন মাত্রা লাভ করবে। আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজনে কাতার দারুণভাবে নিজেদের প্রস্তুত করে তুলেছে। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মত ফুটবলের এই মহাযজ্ঞ আয়োজনে কাতার নিজেদের স্মরণীয় করে রাখতে পারবে বলে আমার বিশ্বাস।’

৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটিতে শেষ ষোলোর ম্যাচসহ বিশ্বকাপের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্বকাপকে সামনে রেখে উন্মুক্ত হওয়া অপর তিনটি স্টেডিয়াম হচ্ছে খালিফা ইন্টারন্যাশনাল, আল জানুব ও এডুকেশন সিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতার বিশ্বকাপের চতুর্থ স্টেডিয়াম উন্মুক্ত

আপডেট সময় ০৬:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০