ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১০ নম্বর জার্সিতে মেসির ৬০০ গোল, জয়ে ফিরল বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরেছে বার্সেলোনা। লিওনেল মেসির একমাত্র গোলে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে লেভান্তের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লড়তে থাকা কাতালান জায়ান্টরা।

মার্টিন ব্রাথওয়েট, ক্লেমেন্ট লেংল্যাট, জর্ডি আলবা এবং আঁতোয়া গিজম্যানরা সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু তাদের বারবার হতাশ করেছেন লেভান্তের গোলরক্ষক আইতর ফের্নান্দেজ।

তবে মেসির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে ৭৬তম মিনিটে কোনাকুনি শটে ফের্নান্দেজকে পরাস্ত করেন বার্সা অধিনায়ক। এই নিয়ে বার্সার ১০ নম্বর জার্সি গায়ে ৬০০তম গোল পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তার অষ্টম গোল।

লেভান্তের হয়ে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন হোর্হে ডি ফ্রুটোস। তবে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানকে ফাঁকি দিতে পারেননি তিনি।

এর আগে লা লিগায় কাদিসের বিপক্ষে ২-১ এবং চ্যাম্পিয়নস লিগে ক্যাম্প ন্যুয়ে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বার্সা। তবে লেভান্তের বিপক্ষে জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে আছে রোনাল্ড কোম্যানের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১০ নম্বর জার্সিতে মেসির ৬০০ গোল, জয়ে ফিরল বার্সা

আপডেট সময় ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০