ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মামলা করেও স্ত্রীকে না পেয়ে আদালতের সামনে আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জে মামলা করেও স্ত্রীকে ফিরে না পাওয়ায় আদালতের সামনে নিজের পেটে ছুরিকাঘাত করে হাফিজ মিয়া (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নির্বাহী আদালতের সামনে এ ঘটনা ঘটে।

হাফিজ সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের নূর মিয়ার ছেলে।

আদালত পরিদর্শক আল-আমিন জানিয়েছেন, হাফিজের সাথে তার স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় দুই জন আলাদা বসবাস করতেন। সম্প্রতি হাফিজ স্ত্রীকে ফিরে পেতে হবিগঞ্জ নির্বাহী আদালতে মামলা করেছিলেন।

সোমবার বিচারক হাফিজের স্ত্রীর ইচ্ছায় তাকে তার মায়ের সঙ্গে যাওয়ার আদেশ দেন। কিছুক্ষণ পর হাফিজ বাইরে এসে আদালত ভবনের সামনে নিজের বুকে ছুরিকাঘাত করেন। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই হাফিজ মারা গেছেন।

সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মিঠুন রায় জানান, হাফিজের বুকে একটি ছুরিকাঘাত ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে সিলেটে পাঠানো হয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মামলা করেও স্ত্রীকে না পেয়ে আদালতের সামনে আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০