ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা ২৬ ম্যাচ পর অ্যাটলেটিকোর হার

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুখোমুখি লড়াইয়ে হাসি ফুটল রিয়াল মাদ্রিদ শিবিরে।

শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমের ১০ ম্যাচসহ টানা ২৬ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল দিয়েগো সিমিওনের শিষ্যরা।

শনিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোকে খুব একটা সুযোগই দেয়নি রিয়াল। পুরো ম্যাচে একটি মাত্র লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে অ্যাটলেটিকো। সেটিও লক্ষ্যভেদ করতে পারেনি।

ম্যাচের ১৫ মিনিটের সময় টনি ক্রুসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান ক্যাসেমিরো। চলতি লিগে জুনের পর লিগে এই প্রথম কোনো ম্যাচে প্রথমে গোল হজম করল অ্যাটলেটিকো।

১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধের বদলে উল্টো আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো।

ম্যাচের ৬৩ মিনিটের মাথায় টনি ক্রুসের ফ্রি কিক থেকে ডি-বক্সে বল পান কারভাহাল। তার জোরালো শট পোস্টে বাধা পেয়ে অ্যাটলেটিকোর অবলাকের গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

ফলে আত্মঘাতী গোলে ২-০তে এগিয়ে যান জিদানের শিষ্যরা। বাকিটা সময় প্রাণপণ চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি অ্যাটলেটিকো।

২ গোল হজম করেই মাঠ ছাড়েন অতিথিরা।

এ জয়ের পর ১২ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। অন্যদিকে ম্যাচ হারলেও ১১ ম্যাচ থেকে ৮ জয় ও ২ ড্রতে ২৬ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টানা ২৬ ম্যাচ পর অ্যাটলেটিকোর হার

আপডেট সময় ০৬:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০