ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনা পজিটিভ হয়েছেন। ফলে ভারতের আই লিগে তার খেলা অনিশ্চয়তার মুখে পড়ে গেল।

শনিবার (১২ ডিসেম্বর) বাফুফে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এই মুহূর্তে জামাল কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।

গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতারে গিয়েছিল বাংলাদেশ দল। ম্যাচটিতে জেমি ডের দল ৫-০ গোলে বিধ্বস্ত হয়। এরপর ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। কিন্তু তার আগেই এলো দেশ সেরা মিডফিল্ডারের করোনা পজিটিভের খবর। ফলে সাইফ স্পোর্টিং থেকে ধারে এবারের আই লিগে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়লো।

কাতার থেকে ফিরে পশ্চিমবঙ্গের কলকাতায় যাওয়ার কথা ছিল জামাল ভূঁইয়ার। কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু কাতারেই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

এবার অর্ধেক মৌসুম কলকাতা মোহামেডানেই খেলার কথা জে বি সিক্সের। আর বাকি মৌসুম সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলবেন দেশের ফুটবলের এই পোস্টার বয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

আপডেট সময় ০৬:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০