ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫০০ টাকার জন্য মাকে রড দিয়ে পেটাল ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর পলাশে ৫০০ টাকার জন্য খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধ মাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে খোরশেদ মিয়া (৪০) নামে এক পাষণ্ড ছেলে।

আহত খোদেজা বেগম পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী।

এ ঘটনায় তার ছোটবোন আছমা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় খোরশেদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও আছমা বেগম জানান, গত রোববার রাতে খোদেজা বেগমের কাছে ৫০০ টাকা চায় তার ছেলে খোরশেদ মিয়া। এ সময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে খোরশেদ তার মায়ের ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়।

এ সময় তার মা বাধা দিতে গেলে মাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে খোদেজা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খোরশেদ পালিয়ে যায়। এরপর স্থানয়ীরা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোদেজা বেগমের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে খোরশেদ মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৫০০ টাকার জন্য মাকে রড দিয়ে পেটাল ছেলে

আপডেট সময় ১১:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০