ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

ডেথ গ্রুপে নেদারল্যান্ডস, সহজ গ্রুপে ইতালি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

২০২২ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ড্রয়ে আবারও ডেথ গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। ‘জি’ গ্রুপে এবার তাদের লড়তে হবে তুরস্ক, নরওয়ে ও মন্টেনেগ্রোর বিপক্ষে।

একই গ্রুপে আছে লাটভিয়া ও জিব্রাল্টারও। গত বিশ্বকাপের বাছাইপর্বেও ডেথ গ্রুপে পড়েছিল ডাচরা। সেবার বাছাইপর্বের সেতু পেরোতে না পারায় রাশিয়া বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয় তাদের।

এবারের বাছাইপর্বের আরেকটি আগ্রহ জাগানিয়া গ্রুপ হলো ‘আই’। এই গ্রুপে আছে ইংল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা ও সান মারিনো। যেখানে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট থ্রি-লায়ন্সদের শক্ত প্রতিপক্ষ পোল্যান্ড। তবে হাঙ্গেরি দেরিতে হলেও সাম্প্রতিক সময়ে নিজেদের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে।

কাতার বিশ্বকাপই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে জুভেন্টাস ফরোয়ার্ডের বয়স হবে ৩৭। তার দল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আছে ‘এ’ গ্রুপে। পর্তুগিজদের বাকি প্রতিপক্ষ সার্বিয়া, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ এবং আজারবাইজান।

এবার অবশ্য গ্রুপ পর্ব পার হয়ে মূল মঞ্চে জায়গা করে নেওয়ার সহজ সুযোগ পেয়েছে ইতালি। গ্রুপ পর্বের বাধা পেরোতে না পারায় রাশিয়া বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার তারা ‘সি’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া এবং লিথুয়ানিয়াকে।

তবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের রাজত্ব ধরে রাখা সহজ হবে না। ‘ডি’ গ্রুপেই তাদের পরীক্ষা দিতে হবে ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাজাখস্তানের বিপক্ষে।

চমক রয়েছে ‘ই’ গ্রুপে। ইডেন হ্যাজার্ডের সঙ্গে দেখা হয়ে যাবে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও বর্তমান টটেনহাম ফরোয়ার্ড গ্যারেথ বেলের। বেলজিয়াম ও ওয়েলসের বাকি তিন সঙ্গী হচ্ছে চেক প্রজাতন্ত্র, বেলারুশ ও এস্তোনিয়া।

এবার ‘এফ’ গ্রুপকে ভাবা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়। এই গ্রুপে আছে সম-শক্তির চার দল- ডেনমার্ক, অস্ট্রিয়া, স্কটল্যান্ড ও ইসরায়েল। এছাড়া বাকি দুই দল হচ্ছে ফারো আইল্যান্ড ও মালদোভা।

ইউরোপের ৫৫ দলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের লড়াই শুরু হবে আগামী ২৪ মার্চ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

ডেথ গ্রুপে নেদারল্যান্ডস, সহজ গ্রুপে ইতালি

আপডেট সময় ০৭:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০