ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানিদের ‘অস্বাস্থ্যকর’ পরিবেশে রেখেছে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাকালীন নিউজিল্যান্ড সফরে গিয়ে বাজে অভিজ্ঞতার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রায় দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকাকালীন বাবর আজমদের নোংরা পরিবেশে রাখা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, জাতীয় দলের হয়ে খেলতে হলে খেলোয়াড়দের উঁচুমানের পরিবেশের প্রয়োজন হয়। কিন্তু নিউজিল্যান্ড সফরে এসে কিছু বেঁধে দেয়া নিয়মনীতির কারণে সিরিজের আগে আমাদের খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্রিকেট পাকিস্তান সূত্রে জানা যায়, নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্রাইস্টচার্চে চার তারকা হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয় বাবর আজমদের। কিন্তু সেখানে তারা যথাযথ সুযোগ-সুবিধা পাননি। ১১ দিন কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ক্রিকেটারদের বিছানার চাদর পাল্টানো হয়নি। অন্য যে কোনো সময়ে প্রতিদিনই পাল্টানো হয়ে থাকে। শুধু তাই নয়, খেলোয়াড়দের থাকার ঘর ও শৌচাগারও পরিষ্কার করা হয়নি। খাবার প্লেটে না দিয়ে একবার ব্যবহার করা যায়- এমন পাত্র দেয়া হয়েছে।

গত মাসে ৫৩ সদস্যের দল নিয়ে নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল। সফরের আগে লাহোরে করোনা টেস্টে সবাই নেগেটিভ হলেও নিউজিল্যান্ডে গিয়ে পজিটিভ হন পাকিস্তান ক্রিকেট দলের ১০ সদস্য। তবে সবশেষ খবর হল পাকিস্তান ক্রিকেট দলের সবার রেজাল্ট নেগেটিভ এসেছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

পাকিস্তানিদের ‘অস্বাস্থ্যকর’ পরিবেশে রেখেছে নিউজিল্যান্ড

আপডেট সময় ১০:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০