ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোনাল্ডোকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় সালাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঘরের মাঠে অ্যানফিল্ডে ওলভারহ্যাম্পটনের জালে ‘এক হালি’ গোল দিয়েছে লিভারপুল।

প্রায় ৯ মাস পর দুই হাজার দর্শক উপভোগ করেছেন সেই খেলা।

প্রিমিয়ার লিগে দর্শক ফেরার দিনে এমন পারফরম্যান্স দেখিয়ে খুশি ইর্য়ুগ্লেন ক্লপের শিষ্যরা।

৪-০ তে জয় দেখে তৃপ্তির ঢেকুর তুলে গ্যালারি ছেড়েছেন লিভারপুল সমর্থকরাও।

তবে একই ম্যাচে বাড়তি খুশিতে ভাসছেন লিভারপুলের সেরা তারকা মোহামেদ সালাহ।

এদিন গোল পেয়েছেন সালাহ। আর এই গোল করে প্রিমিয়ার লিগে করা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করেছেন তিনি। তাও কিনা ৬৫ ম্যাচ কম খেলে!

রোববার রাতে ম্যাচের ২৪ মিনিটে লিড নেয় লিভারপুল। আর প্রথম গোলটি আসে সালাহর পা থেকে। জর্ডান হেন্ডারসনের লং বল ক্লিয়ার করতে ব্যর্থ হন উলভস ডিফেন্ডার কন কোডি। ফাঁকায় বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি এই ‘মরুর ঈগল’। উলভসের জালে বল পাঠিয়ে দেন তিনি।

এই গোলের পরই প্রিমিয়ার লিগে ব্যক্তিগত ৮৪ গোলে পৌঁছান সালাহ, যা করতে ১৩১ ম্যাচ লেগেছে তার। আর ৮৪ গোলে পৌঁছতে রোনাল্ডোর লেগেছে ১৯৬ ম্যাচ! ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই রেকর্ড গড়েন রোনাল্ডো।

সে হিসাবে ৬৫ ম্যাচ কম খেলে সমানসংখ্যক গোল করে রোনাল্ডোকে পেছনে ফেলে অনন্য চূড়ায় উঠেছেন সালাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

রোনাল্ডোকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় সালাহ

আপডেট সময় ০৭:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০