ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

বনানী থেকে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার দুজন ঢাকা ও গাজীপুরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে এটিইউ।

সোমবার বিকালে এটিইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন খলিলুর রহমান ও ইমরান হাসান।

অ্যান্টি টেররিজম ইউনিট জানিয়েছে, রাজধানীর বনানী এলাকার জি ব্লকের ৭ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা খিলক্ষেত, গাজীপুর মহানগরী এলাকায় হিযবুত তাহরীরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। গ্রেপ্তারের সময়ে দুজনের কাছ থেকে ছয়টি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

এটিইউ জানায়, গ্রেপ্তারকৃতরা খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে ডিএপির দক্ষিণখান থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। আটকের পর ওই মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে তোলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

বনানী থেকে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০