ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পিএসজিকে জয়ে ফেরালেন কিন-এমবাপ্পে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মোইজে কিন ও কিলিয়ান এমবাপ্পের গোলে মোঁপেলিয়ের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। ফলে লিগ ওয়ানে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল টমাস টুখেলের দল।

শনিবার রাতে মোঁপেলিয়েকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে গত রাউন্ডে ঘরের মাঠে বোর্দোর সঙ্গে ২-২ ড্রয়ের আগে মোনাকোর বিপক্ষে হেরেছিল ফরাসি জায়ান্টরা।

গত বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের দলে ৮টি পরিবর্তন এনেছিলেন পিএসজি কোচ টুখেল। নেইমারকে দিয়েছিলেন বিশ্রাম, এমবাপ্পে বেঞ্চে। ফলে শুরুতে দলের আক্রমণে তেমন একটা ধার ছিল না।

খেলার ৩৩তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। আনহেল দি মারিয়ার বাড়ানো বলে ছুটে গিয়ে ছয় গজ বক্সের সামনে থেকে বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দেন ফরাসি ডিফেন্ডার কুলাঁ দেগবা। এর কিছুক্ষণ পর টানেন স্টেফির গোলে সমতায় ফেরে মোঁপেলি।

দিতিয়ার্ধের শুরুতে বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি পিএসজি। তবে ৭৭তম মিনিটে দলকে এগিয়ে দেন কিন। রাফিনিয়ার পাসে বল পেয়ে ডি-বক্সে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইতালিয়ান ফরোয়ার্ড। এরপর কিনের বদলি নামা এমবাপ্পে যোগ করা সময়ে লেইভিন কুরজাওয়ার পাস থেকে লক্ষ্যভেদ করেন।

এই নিয়ে ১৩ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে পিএসজি। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোঁপেলিয়ে। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দুই ম্যাচ কম খেলা মার্সেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

পিএসজিকে জয়ে ফেরালেন কিন-এমবাপ্পে

আপডেট সময় ০৬:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০