ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা

কাতারকে রুখে দিতে যে ছকে খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগে আজ দোহায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

বাংলা টিভি ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

পরিসংখ্যান বলছে, সব দিক দিয়েই এগিয়ে কাতার। ফিফা র্যাং কিংয়ে দুদলের বিস্তর ব্যবধান। কাতার যেখানে ৫৯, বাংলাদেশ সেখানে ১৮৪। ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিলেন জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর সেই আফগানিস্তানকে দোহায় ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল কাতার।

এবার কাতারে গিয়ে স্থানীয় দুটি ক্লাবের কাছেই হেরেছেন তারা। তাই দেশটি জাতীয় দলের সঙ্গে কেমন খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা তা অনেকটাই অনুমেয়।

তার পরও ফিরতি লিগের ম্যাচে ভালো করার প্রত্যয় নিয়ে দুই সপ্তাহ আগে কাতার গেছেন জামাল ভূঁইয়ারা।

এ ছাড়া প্রস্তুতি ম্যাচে কোচ জেমিকে পায়নি দল। এবার করোনামুক্তির পরই ছেলেদের উৎসাহ দিতে কাতারে পাড়ি জমিয়েছেন জেমি। তার আশা- আজ ডাগআউটে দাঁড়াবেন।

করোনা নেগেটিভ হওয়ার পর বুধবার কাতার গিয়ে ফের কোভিড-১৯ পরীক্ষা করালে ফল নেগেটিভ এসেছে জেমির।

জেমিকে পেয়েও উজ্জীবিত দল। জেমি জানিয়েছেন, শক্তিশালী দল হিসেবে কাতারকে সমীহ করলেও সেটি মাথা নত পর্যায়ে নিতে চায় না তার দল। তিনি কাতারের মাটিতে তাদের রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান। অর্থাৎ ডিফেনসিভ মুডেই আজ মাঠে নামবে বাংলাদেশে। ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারলেই খুশি বাংলাদেশ।

যে কারণে আজ ৪-১-৪-১ ফরমেশনে মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে, কাতারের আক্রমণভাগ বনাম বাংলাদেশের রক্ষণভাগ। আর এই রক্ষণ সামলাতে গোলপোস্টের সামনে আশরাফুল ইসলাম রানার সঙ্গে রক্ষণভাগে কঠিন পরীক্ষা দিতে হবে তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিনদের। এ ছাড়া মিডফিল্ড থেকে জামাল ভূঁইয়া এবং মানিক মোল্লাও আজ নিচে নেমে খেলতে পারেন। উদ্দেশ্য একটাই– গোল দিতে না পারলেও হজম করা চলবে না।

এমন পরিকল্পনা অধিনায়ক জামাল ভূইঁয়ার মুখের কথাতেই বোঝা গেল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাতার এশিয়া চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে ড্র করতে পারলেই খুশি আমরা। সে জন্য মাঠে সবাই একসঙ্গে কাজ করব। সবাই একসঙ্গে ডিফেন্ড করব। সবাই একসঙ্গে অ্যাটাক করব। আজ আমরা শুধু ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার না। আমরা সবাই মিলেই একসঙ্গে কাজ করব।’

কাতার সাধারণত ৩-৪-৩ ছকে খেলে থাকে। আক্রমণে একসঙ্গে ৭ জন ওপরে উঠে এসে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেয়। সে কথা মাথায় রেখেই গোলপোস্টের সামনে প্রাচীর গড়ে তুলবেন জামাল ভূঁইয়ারা।

ম্যাচ প্রসঙ্গে জেমি বলেন, ‘কাতার শক্তিশালী দল। সবাই মনে করছে তারা সহজে জিতবে। ম্যাচটা ছেলেদের জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি শুধু চাই ছেলেরা ভালো খেলুক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

কাতারকে রুখে দিতে যে ছকে খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০