ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজানে দুইবার ‘আল্লাহু আকবর’ বলার পর মুয়াজ্জিনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

য়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ (৬৫) নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেছেন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জোহর নামাজের আজান দেওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন।

তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে না পেয়ে মুসল্লিরা দ্রুত মসজিদের ভেতরে গিয়ে দেখেন মেঝেতে মুয়াজ্জিন পড়ে রয়েছেন।

ইমাম শাফায়েত আরও জানান, তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার এশার নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজানে দুইবার ‘আল্লাহু আকবর’ বলার পর মুয়াজ্জিনের মৃত্যু

আপডেট সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০