ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে লাভ-জিহাদ বিরোধী আইনে প্রথম গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লাভ জিহাদ আইনে আটক হয়েছেন ভারতের এক মুসলিম তরুণ। এক হিন্দু নারীকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে ভারতের উত্তর প্রদেশ থেকে আটক করা হয় তাকে। লাভ জিহাদ বা হিন্দু-মুসলিম বিয়ে ঠেকাতে যোগী আদিত্যনাথের আনা অর্ডিন্যান্সের ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে। উত্তর প্রদেশে ধর্মান্তর-বিরোধী আইন পাসের পর এই প্রথম কোনো ব্যক্তিকে আটক করা হলো।

জানা গেছে, বিয়ের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তর ঠেকানোর নামে, এক বির্তকিত অর্ডিন্যান্স পাস করে ভারতের উত্তরপ্রদেশ। এই আইন মূলত কথিত লাভ জিহাদকে কেন্দ্র করে। অনেক দিন ধরে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীরা শব্দটি ব্যবহার করে আইনি ব্যবস্থার দাবি তুলে আসছে।

গত শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাঠানো এ সংক্রান্ত খসড়া বিলে সই করে অনুমোদন দেন প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। পরদিনই গেজেট নোটিফিকেশন করে অধ্যাদেশটি কার্যকর করা হয়। উত্তর প্রদেশের পর ভারতের আরও কয়েক রাজ্যেও লাভ জিহাদের বিরুদ্ধে আইন চূড়ান্ত হওয়ার পথে। এই আইনে এক মুসলিম তরুণকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

বিবিসি জানায়, বিতর্কিত ধর্মান্তর-বিরোধী আইন পাশের পর এটিই প্রথম কোনো আটক। উত্তর প্রদেশের বারেলি জেলার পুলিশ গ্রেপ্তারের খবরটি টুইটারে নিশ্চিত করে। ওই তরুণকে আটকের পর ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠায় আদালত।

যদিও ওই তরুণ নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, ‘ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ উল্লেখ্য, নতুন অজামিনযোগ্য আইনে দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তবে নতুন এই আইনে ইসলামভীতির প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য সমালোচকদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে লাভ-জিহাদ বিরোধী আইনে প্রথম গ্রেফতার

আপডেট সময় ১১:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০