ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় রুশ বিমান হামলা, নিহত ৩৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার ইউফ্রেতিস নদীতে (ফোরাত) বেসামরিক যাত্রীবাহী ফেরিতে রাশিয়ার বিমান বাহিনীর হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকডজন লোক। দেশটির পূর্বাঞ্চলীয় শহর দেইর এজজোরের কাছে ওই ফেরিতে রোববার এই হামলা চালানো হয়। ওই বেসামরিক লোকরা যুদ্ধাঞ্চল থেকে নিরাপদে পালিয়ে যাচ্ছিল। ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওএইচআর) প্রথমে ২১ জনের প্রাণহানির খবর দিলেও পরে তারা ৩৪ জনের কথা জানায়। তারা বলছে, নদীতে আরও বেশ কিছু মরদেহ পড়ে রয়েছে।

এসওএইচআরর প্রধান রামি আবদেল রহমান সংবাদমাধ্যমকে জানান, যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে নিরাপদে আশ্রয়ের খোঁজে ফেরিতে করে যাওয়ার সময় ওই হামলার শিকার হয়েছেন বেসামরিক এই লোকরা। নিহতদের মধ্যে ৯ শিশুও ছিল। আবদেল রহমানের দাবি, দেইর এজজোরের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-বুলিল বন্দরশহর থেকে ৪০টিরও বেশি ফেরি ফোরাতের পূর্বাঞ্চলের দিকে যাচ্ছিল। এই ফেরিগুলোকেই টার্গেট করে হামলা চালানো হয়।

২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সিরিয়ার রণক্ষেত্রে নেমেছে রাশিয়ার সামরিক বাহিনী। এই রণক্ষেত্রে আসাদের বিরোধী সুন্নি যোদ্ধাদের পক্ষে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট। আর রুশ ও পশ্চিমা উভয় বাহিনীরই দাবি, তারা আইএস দমনেই লড়াই করছে। যদিও বিভিন্ন সময়ে বেসামরিক নাগরিক ও সরকারি-বিদ্রোহী বাহিনীর ওপর হামলার পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে উভয়পক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় রুশ বিমান হামলা, নিহত ৩৪

আপডেট সময় ০৬:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭