ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে এক মাস ধরে গণধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

গণধর্ষণের ভিডিও ধারণ করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে এক মাস ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরসহ তিনজনের বিরুদ্ধে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউসুফ আলী (১৮) নামে এক ভ্যানচালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করে থানায় আনা হয়েছে। ইউসুফ আলী (১৮) ওই গ্রামের আলীর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর একই গ্রামের মিন্টু প্রামাণিকের ছেলে জীবন (১৭) ও মানিক হোসেনের ছেলে ফয়সালকে (১৭) পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে।

এ বিষয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, এক মাস আগে স্কুলে যাওয়ার সময় ইউসুফ, জীবন ও ফয়সাল আমার মেয়েকে রাস্তা থেকে ধরে ফয়সালের নির্জন বাড়ির একটি ঘরে নিয়ে তিনজন মিলে গণধর্ষণ করে। এ সময় ইউসুফের মোবাইল ফোনে ফয়সাল এ ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত একমাস ধরে তিনজন মিলে প্রায় রাতেই মেয়েটিকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে আসছিল। মঙ্গলবার (১ ডিসেম্বর) গভীর রাতে তারা ধর্ষণের জন্য টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার মেয়ে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ছুটে এসে ইউসুফকে হাতেনাতে আটক করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়সাল ও জীবন।

এ বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, এ গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে এক মাস ধরে গণধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৮:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০