ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইতিহাস গড়তে যাচ্ছেন যে নারী রেফারি

আকাশ স্পোর্টস ডেস্ক:   

ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগে নারী রেফারি হিসেবে ইতিহাস গড়ার পথে স্তেফানি ফ্রাপা। বুধবার জুভেন্টাস-ইউক্রেন ম্যাচ পরিচালনা করবেন ফ্রান্সের এই রেফারি।

সোমবার রাতে উয়েফার যুগান্তকারী ঘোষণার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ৩৬ বছর বয়সী ফ্রাপা।

ছেলেদের ফুটবলে রেফারিং অবশ্য তার জন্য নতুন নয়। পুরুষ ফুটবলের প্রায় সব প্রতিযোগিতায় প্রথম নারী হিসেবে রেফারিং করার রেকর্ড এই ফরাসির দখলে।

মাত্র ১৩ বছর বয়সে রেফারিং শুরু করা ফ্রাপা ২০১৪ সালে প্রথম নারী হিসেবে ফ্রান্সের দ্বিতীয় বিভাগ লিগের ম্যাচ পরিচালনা করেন।

গত বছর লিগ ওয়ানের ম্যাচ পরিচালনা করে গড়েন আরেক ইতিহাস। এরপর পা রাখেন ইউরো মঞ্চে। প্রথম নারী হিসেবে ২০১৯ উয়েফা সুপার কাপ ফাইনালে (লিভারপুল-চেলসি) রেফারিং করেন।

এরপর লেস্টার-জোরিয়া ম্যাচ দিয়ে অভিষেক ইউরোপা লিগে। গত সেপ্টেম্বর ইউরোপের প্রথম নারী রেফারি হিসেবে পরিচালনা করেন ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ। সেই ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম নারী রেফারি হতে যাচ্ছেন ফ্রাপা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ইতিহাস গড়তে যাচ্ছেন যে নারী রেফারি

আপডেট সময় ১১:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০