ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

ভূমি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন ১.৮৫ শতাংশ বেশি

আকাশ জাতীয় ডেস্ক:  

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের অগ্রগতির হার ১৪ দশমিক ৬৪ শতাংশ। আর জাতীয় উন্নয়নের অগ্রগতির হার ১২ দশমিক ৭৯ শতাংশ।

সে হিসাবে জাতীয় অগ্রগতির হারের চেয়ে ভূমি মন্ত্রণালয়ের হার ১ দশিমক ৮৫ পয়েন্ট বেশি।

সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

ভূমিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করে জনগণের আস্থা ধরে রাখতে হবে। জাতিসংঘ পুরস্কারপ্রাপ্তির পর আমাদের উপর দায়িত্ব আরও বেড়েছে। এ স্বীকৃতি ধরে রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।

ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পাটোয়ারী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন ১.৮৫ শতাংশ বেশি

আপডেট সময় ০৬:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০