ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক: 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা গেছেন।

রবিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্রেন স্ট্রোক, হৃদরোগসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন আব্দুল হান্নান। পরে শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ৯ সেপ্টেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

অতিরিক্ত ডিআইজি পদ থেকে অবসর গ্রহণকারী এই পুলিশ কর্মকর্তা এর আগে বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার করা হবে বলে অঙ্গীকার ছিল।

সংসদের প্রথম অধিবেশনে এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি আইনও পাস হয়। কিন্তু আন্তর্জাতিক (অপরাধ) আদালত গঠিত হয় ২০১০ সালের ২৫ মার্চ। এ প্রেক্ষাপটে তদন্ত সংস্থায় ২০১১ সালের জানুয়ারি তদন্ত সংস্থার সমন্বয়কারী হিসেবে যোগ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান মারা গেছেন

আপডেট সময় ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০