ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণ শেষে পতিতা পল্লীতে বিক্রির চেষ্টা: দুই ধর্ষক কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:  

বাগেরহাটের মোংলায় বন্ধুদের প্রলোভনে পড়ে বেড়াতে এসে গণ-ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। টানা ৫ দিন ধরে বিভিন্নস্থানে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। ধর্ষণের পর ওই তরুণীকে বানীশান্তা পতিতা পল্লীতে বিক্রির চেষ্টাকালে তাকে উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।

এ ঘটনায় আটক করা হয় দুই ধর্ষক যুবককে। ধর্ষণ ও পতিতা পল্লীতে বিক্রি করে দেয়ার অভিযোগে গত বুধবার রাতে আটক ওই দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রাম ইপিজেডে চাকরির সুবাদে খাগড়াছড়ির মহলছড়ির কালাপাহাড় এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় বাগেরহাটের মোংলা উপজেলার শেহলাবুনিয়ার সুমন শরিফ ও মেহেদী হাসানের। পরিচয় ও বন্ধুত্বের কারণে তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত সপ্তাহে ওই তরুণীকে ভাল কাজের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে ওই দুই যুবক ঝিনাইদহ সদরে নিয়ে আসে।

সেখানে অপর এক বন্ধুর বাড়িতে তিন দিন থাকার পর গত মঙ্গলবার তরুণীকে মোংলার শেলাবুনিয়ায় মেহদী হাসানের বাড়িতে আনা হয়। এখানে স্ত্রী পরিচয় দিয়ে দু’দিন থাকার পর বুধবার বিকেলে ওই তরুণীকে ট্রলারে বানিশান্তা পতিতা পল্লীতে (যৌনকর্মী পল্লী) পাচারের চেষ্টাকালে খবর পেয়ে মোংলা থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনায় সুমন শরিফ (২৫) এবং মেহেদী হাসানকে (৩০) আটক করে পুলিশ। বুধবার রাতে এ ঘটনায় মামলা দায়ের শেষে আটক যুবকদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। আর ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার পর তাকেও আদালতের হেফাজতে সোপর্দ করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন মন্ডল বলেন, প্রতারণার মাধ্যমে ফুঁসলিয়ে আনা ওই তরুণীকে বিভিন্নস্থানে আটকে রেখে গণ-ধর্ষণ করে আটক ওই দুই যুবক। স্থানীয়দের সহায়তায় তাদের আটকসহ তরুণীকে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণ শেষে পতিতা পল্লীতে বিক্রির চেষ্টা: দুই ধর্ষক কারাগারে

আপডেট সময় ০৬:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০