ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৪ মিনিটের ঝড়ে লিভারপুলের হার

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাত্র ৪ মিনিটের ঝড়, তাতেই লিভারপুলের জালে ২ গোল। অলরেডদেরকে তাদেরই মাঠ অ্যানফিল্ডে হারিয়ে চমকে দিয়েছে ইতালিয়ান ক্লাব আতালান্তা।

ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক না থাকলেও স্কোয়াডে ফিরেছিলেন মোহামেদ সালাহ। কিন্তু তাতেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের শেষ পযর্ন্ত মাঠ ছাড়তে হয় ২-০ গোলের পরাজয় নিয়ে।

প্রথমার্ধটা দু’দল লড়াই করে সমানতালে। বিরতির পর আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি ইংলিশ জায়ান্টরা। ৬০তম মিনিটে জোসিপ ইলিচিচের গোলে এগিয়ে যায় আতালান্তা। এর ৪ মিনিট পরেই রবিন গোসেনের গোলে ব্যবধান বাড়ায় ইতালিয়ান ক্লাবটি।

এই নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরের পর অ্যানফিল্ডে পরাজয় দেখলো লিভারপুল।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব এখনও নিশ্চিত না হলেও ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লপের দল। আর এক জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে ওঠে যাবে লিভারপুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

৪ মিনিটের ঝড়ে লিভারপুলের হার

আপডেট সময় ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০