ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের পরমাণু অস্ত্র কখনোই ছাড়বে না উত্তর কোরিয়া, কিমের বোনের ঘোষণা

দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় কুয়াকাটা প্রান্তে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক প্রমুখ। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন।

এসময় সেখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং ডাক টেলিযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ায় বাংলাদেশ আরো ১ হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাচ্ছে। এটির মেয়াদ ২০ থেকে ২৫ বছর। আর ট্রান্সমিশন চার্জ কম পড়ায় দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, খুলনা ও ফরিদপুরের মানুষ কম খরচে ইন্টারনেট সেবা পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭