ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরের অভয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হিরা বেগম (৩৩) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়েছেন তার স্বামী।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী বিল্লাল সরদার চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

হাসপাতালে দগ্ধ হিরা বেগম জানান, স্বামী বিল্লাল সরদার সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায়।

তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, আমি ওই পাষণ্ড স্বামীর বিচার দাবি করছি।

এ বিষয়ে হিরা বেগমের মা উপজেলার ভাটপাড়া গ্রামের মজিদা বেগম জানান, চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে বিল্লাল সরদার অমানসিকভাবে তার মেয়েকে গায়ে আগুন দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টুম্পা কুণ্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে ঝলসে গেছে। তার প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী

আপডেট সময় ০১:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০