ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসিকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

পায়ের চোট উপেক্ষা করে তিনি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুটি ম্যাচ খেলছেন আর্জেন্টিনার হয়ে। বার্সেলোনায় ফিরেই খেলতে হয়েছে লা লিগায় আতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। অতিরিক্ত ম্যাচের ধকল কাটিয়ে উঠতে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেন ম্যানেজার রোনাল্ড কোম্যান।

আজ (মঙ্গলবার) ডায়নামো কিয়েভের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলবে বার্সেলোনা। ‘জি’ গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোদের জুভেন্টাস। কোম্যান বলেছেন, ‘আমরা ঠিক করেছি এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হবে। লিও ছাড়াও খেলবে না মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি জং। দেশের জার্সিতে মেসি এবং ফ্র্যাঙ্কি সমস্ত ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছে। এ বার একটু ওদের স্বস্তি দেওয়া প্রয়োজন।’

চলতি মৌসুমে এমনিতেই নিজের সেরা ফর্মে নেই মেসি। এখনও পর্যন্ত বার্সার হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। কিন্তু কোনোটাতেই নিজেকে ঠিকমত মেলে ধরতে পারেননি। এ কারণেই মূলতঃ কোচ মনে করছেন, মেসির বিশ্রাম প্রয়োজন।

ডায়নামো কিয়েভের বিপক্ষে বার্সা শুধু মেসি নয়, দলে পাচ্ছে না আরও বেশ কিছু খেলোয়াড়কে। জেরার্ড পিকে, সার্জি রবের্তো, রোনাল্ড আরাউজো, স্যামুয়েল উমতিতি, সার্জিও বুস্কেটস এবং আনসু ফাতিকে।

এদিকে মেসি খেলবেন না বলে আরও বেশি সতর্ক ডায়নামো কিয়েভ। দলটির কোচ মিরসিয়া লুকেসকু মনে করেন, মেসি না থাকায় বার্সা আরও বেশি সতর্ক এবং ডিফেন্সিভ হয়ে খেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মেসিকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা

আপডেট সময় ০৮:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০