ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুরে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই

আকাশ জাতীয় ডেস্ক:   

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের আশ্বাসে এক নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ভুয়া বর ও ঘটকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া বর মো. সুমন (২৫) ও ঘটক দেওয়ান মো. ছগিরকে (৪৫) গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে থানায় মামলা করেন ভিকটিম। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে ঘটক মো. ছগির ও একই এলাকার ছায়েদুল হকের ছেলে মো. সুমন।

জানা যায়, ঘটক পরিচয়ে বিয়ের আশ্বাস দিয়ে গত শনিবার রাতে ঘটনার শিকার নারীকে বাড়ি থেকে কৌশলে বের করে স্থানীয় পাটারীরহাট এলাকায় নিয়ে যায় ঘটক দেওয়ান। পরে ভূয়া পাত্র সুমনসহ রাতভর ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভিকটিম এসে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় ধর্ষণের মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই

আপডেট সময় ০২:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০