ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘অনভিজ্ঞ’ ফরচুন বরিশালকে নিয়েই ভিন্ন পরিকল্পনায় তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আসছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল। যদিও এই দলে জাতীয় ওয়ানডে দলের এই অধিনায়ক ছাড়া সবাই প্রায় তরুণ ও অনভিজ্ঞ।

কিন্তু এদের নিয়েই ভিন্ন পরিকল্পনায় এগোতে চান তিনি।

প্লেয়ার্স ড্রাফটের সময় বরিশালের টেবিলে ছিলেন হেড কোচ সোহেল ইসলাম ও ম্যানেজার হাসিবুল হোসেন। তারা তাদের প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে তামিমকে বেছে নিয়েছিলেন। তবে এরপর একে একে তরুণ কিছু প্রতিভাবানদের দলে নেন। কিন্তু এদের মধ্যে বেশিরভাগেরই টি-টোয়েন্টি অভিজ্ঞতা খুব ভালো নয়।

আগামী ২৪ নভেম্বর টুর্নামেন্টের ফেভারিট জেমকন খুলনার মুখোমুখি হবে বরিশাল। যেখানে প্রতিপক্ষ দলে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের মতো তারকা ক্রিকেটারে ঠাসা।

তামিমের দলে ব্যাটিং অর্ডারে এমনকি শক্তিশালী মিডঅর্ডার ব্যাটসম্যানেরও অভাব। ফলে ইনিংসে মাঝে তাদের ভরসা করতে হবে ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয়ের মতো তরুণদের দিকে। আর অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ও তরুণ লেগস্পিনার আমিনুল ইসলামরা শেষদিকে দেখবেন।

কিছুটা ক্ষোভের সঙ্গেই তামিম জানান, প্লেয়ার্স ড্রাফটে তারা ভালো ক্রিকেটার নিতে পারেনি। তবে আশাবাদী হয়ে বলেন, তরুণ কিছু ক্রিকেটারই ভালো করার জন্য এগিয়ে আসবে।

তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমরা হয়তো অনেককেই হিসেবের মধ্যে ধরছি না। কিন্তু হতে পারে তাদের সবার জন্যই এটা সেরা একটা টুর্নামেন্ট হবে। এদের অনেকেই লাইমলাইটে নেই, কিন্তু আসর শেষে তাদের নামই ওপরে থাকতে পারে। এই প্রেসিডেন্ট কাপে আমরা কিছু ক্রিকেটারের ব্যাপারে বলতে পারি, যাদের ব্যাপারে আমরা চিন্তাও করছি না। ’

তিনি আরও বলেন, ‘এই দল নিয়ে সফল হতে হলে ও প্রতিপক্ষকে চমকে দিতে আমাদের ভিন্ন পরিকল্পনায় খেলতে হবে। পরিকল্পনামাফিক সাধারণ মানের ক্রিকেট খেললে ব্যাপারটা খুব কঠিন হবে। কেননা আমাদের দলের দিকেও দেখতে হবে। আমি বিশ্বাস করি যেকোনো কিছুই ঘটতে পারে, যদি আমাদের একজন বা দুজন ক্রিকেটারে নিজেদের সেরাটা দেয়। ’

সম্প্রতি পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে খেলে আসা তামিম জানান, বরিশালের একাদশের সুবিধার্থে প্রয়োজনে নিজের স্থায়ী ঠিকানা ওপেনিং ছেড়ে নিচের দিকেও ব্যাটিং করতে পারে।

‘আমার ব্যক্তিগত পারফরম্যান্সটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি সামনে থেকে নেতৃত্ব দেই, বা যদি অধিনায়কত্বকে একপাশে রেখে শুধু স্কোর করি, অবশ্যই এটা দলকে উজ্জীবিত করবে। আমি হয়তো এই টুর্নামেন্টে ভিন্ন পজিশনে খেলতে পারি। আমি আগেই যেটা বলেছি এটা নির্ভর করবে আমাদের দলের শক্তিমত্তার ওপর। ’-যোগ করেন তামিম।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

‘অনভিজ্ঞ’ ফরচুন বরিশালকে নিয়েই ভিন্ন পরিকল্পনায় তামিম

আপডেট সময় ০৯:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০