ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারেও বাংলাদেশ দলে করোনার হানা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতারে পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে স্বস্তির বিষয় হলো দুজনের কেউই খেলোয়াড় নন।

আক্রান্তদের মধ্যে একজন টিম ম্যানেজার আমের খান এবং অন্যজন দলের ফিজিও ফুয়াদ হাসান।

এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দলের বাকি সদস্যরা সুস্থ আছেন বলে জানা গেছে। দলের খেলোয়াড়রা এখন টিম হোটেলে যার যার রুমে অবস্থান করছেন। তাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

এর আগে করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি কোচ জেমি ডে। আর বুধবার রাতে করোনা শনাক্ত হওয়ায় দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার মনজুরুর রহমান।

কাতারের বিপক্ষে তাদের ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে বৃহস্পতিবার দোহায় পৌঁছেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে পৌঁছানোর পরই দলের খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। সেই পরীক্ষার ফলাফলেই দুজনের পজিটিভ রেজাল্ট এলো।

কাতার পৌঁছে তিনদিনের কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। তবে হোটেলে জিমনেশিয়াম ও সুইমিং পুল ব্যবহারের অনুমতি ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু দলের দুই সদস্য করোনা পজিটিভ হওয়ায় আজকের জিম সেশন বাদ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের খাবারও যার যার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে স্থানীয় দুই ক্লাবের বিপক্ষে ২৫ ও ২৮ নভেম্বর দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জেমি ডের শিষ্যরা। এর আগে শনিবার আমের ও ফুয়াদের আবারও করোনা পরীক্ষা করোনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতারেও বাংলাদেশ দলে করোনার হানা

আপডেট সময় ০৯:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০