ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য অত্যন্ত দুঃখজনক: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এছাড়া দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের সরকার জনগণের মনের কথা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে এই সরকারও কূটকৌশল গ্রহণ করেছে। এছাড়া রোহিঙ্গারা হত্যাযজ্ঞের শিকার। অথচ মিয়ানমার সরকার বলছে তারা নাকি সন্ত্রাস দমনে কাজ করছে। তিনি বলেন, কারণ, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।

তিনি আরো বলেন, সমগ্র বিশ্ব দেখছে কীভাবে একটি জাতিগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মিয়ানমার সরকার নির্মূল করে দেয়ার চেষ্টা করছে। আমরা শুধু জনগণের মনে কথার প্রতিফলন ঘটিয়ে মানববন্ধন করেছি, এখানে নোংরামির প্রশ্নই আসে না। আমরাই সঠিক কথা বলছি, বরং সরকার আজকে মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে নানা কূটকৌশল গ্রহণ করেছে। যা এদেশের জনগণ গ্রহণ করছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য অত্যন্ত দুঃখজনক: মোশাররফ

আপডেট সময় ০৯:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭