ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ আনল মালয়েশিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ নিয়ে এসেছে মালয়েশিয়া সরকার। একটি সামরিক উড়োজাহাজে করে তারা ত্রাণ নিয়ে এসেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশটির একটি সামরিক এয়ারবাস চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।

মালয়েশিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট ফোর্স হেডকোয়ার্টার্সের চিফ অব স্টাফ ও ভাইস অ্যাডমিরাল দাতো পালোয়ান হাজি মোহাম্মদ আদিব বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমানের হাতে ত্রাণসামগী তুলে দেন। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, বিমানবাহিনীর চট্টগ্রামের এয়ার কমোডর মোহাম্মদ মোরশেদ হাসান সিদ্দিকী, শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক ও এয়ার কমোডর রিয়াজুল কবির উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রীর মধ্যে চাল, খেঁজুর, বিস্কুট, তোয়ালে ও প্রসাধনসামগ্রী আছে।

হাজি মোহাম্মদ আদিব সাংবাদিকদের জানান, তাঁরা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণের প্রথম চালান নিয়ে এসেছেন। কাল রোববার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হবে। তারা রোহিঙ্গাদের জন্য চিকিৎসক, চিকিৎসাসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাতে প্রস্তুত আছেন।

জেলা প্রশাসক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেসব ত্রাণ এসেছে সেগুলো বিভাগীয় কমিশনারের মাধ্যমে কাল রোববার সীমান্ত এলাকায় অবস্থানরত রোহিঙ্গাদের কাছে বিতরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ আনল মালয়েশিয়া

আপডেট সময় ০৯:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭