ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক: 

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। আজ রবিবার দুপুর পৌনে ২টার দিকে এই ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনার পরে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, রবিবার দুপুর একটার পর হেলমেট পরিহিত তিন ব্যক্তি ব্যাংকে ঢুকে প্রথমে ব্যাংকের নিরাপত্তা রক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। পরে কর্মকর্তা-কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ব্যাংকের ক্যাশ কাউন্টারে থাকা প্রায় সাড়ে আট লাখ টাকা ছিনতাই করে তারা।

চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম জানান, ব্যাংকে কোনো সিসি ক্যামেরা না থাকায় ও প্রহরীদের অস্ত্র না থাকায় দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাতে পেরেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ব্যাংকে ছিনতাইয়ের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, ২০০৯ সালেও একই শাখায় ডাকাতির ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। এরপরও সেখানে সিসি ক্যামেরা লাগায়নি কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় কাতারের তীব্র নিন্দা

ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০৫:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০