ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উরুগুয়ের বিপক্ষেও নেইমারহীন ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ভেনেজুয়েলার বিপক্ষে নেইমারহীন ব্রাজিল কষ্টের জয় পেয়েছে। তবে এরই মধ্যে জানা গেছে, আগামী ম্যাচেও উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না পিএসজি তারকা নেইমার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচ আগামী সপ্তাহে।

মঙ্গলবার উরুগুয়ের ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। প্যারিসের ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সময় কুঁচকিতে চোট পান নেইমার। সেই চোটের পর পিএসজির কোচ থমাস টুসেল গত সপ্তাহেই জানিয়েছিলেন, ‘নেমারের পক্ষে অসম্ভব ব্রাজিলের হয়ে খেলতে নামা।’

যদিও ব্রাজিলীয় কোচ তিতে বাদ দিতে চাননি নেইমারকে। ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার বলেছেন, ‘৪ দিনের অনুশীলনের পরেও নেমারের চোট পুরোপুরি সারেনি।’

এর আগে চোটের জন্য ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন ফিলিপে কুটিনহো, ফ্যাবিনহো, রড্রিগো সাইও, এদের মিলিতাও এবং গ্যাব্রিয়াল মেনিনো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উরুগুয়ের বিপক্ষেও নেইমারহীন ব্রাজিল

আপডেট সময় ০৯:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০