ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই কিশোরের নাম নাঈম হোসেন (১৬)। সে হরিরামপুর উপজেলার সরকারকান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় ওই শিশুর বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা দায়ের করলে রাত ৯টার দিকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, তিনি ঢাকায় প্রিন্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত কিশোরের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায়ই তার বাড়িতে আসা-যাওয়া করতো। গত রবিবার সন্ধ্যায় অভিযুক্ত কিশোর তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। শিশুটি তাৎক্ষণিক পাশের ঘরে টিভি দেখতে থাকা তার মা ও বড় বোনকে ঘটনাটি জানায়। পরে তারা মুঠোফোনে ঘটনাটি জানালে তিনি থানায় মামলা দায়ের করেন।

হরিরামপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত কিশোর ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

আপডেট সময় ০২:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০