ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কাতারের আগ্রহের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্মতি দিয়ে রেখেছিল আগেই। এএফসির পর ফিফার অনুমোদনটাই বাকি ছিল কেবল। বাকি আনুষ্ঠানিকতা শেষে নিশ্চিত হয়ে গেছে এ বছরই কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে শেষ অ্যাওয়ে ম্যাচটি খেলতে যাবে বাংলাদেশ। ৪ ডিসেম্বর কাতারে হবে ম্যাচটি।

এএফসির পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চল থেকে এই একটি ম্যাচই মাঠে গড়াবে। ফিফার অফিসিয়াল উইন্ডোর বাইরে বিশেষ অনুমতি নিয়ে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাতার।

বাছাইপর্বে গ্রুপ ‘ই’-তে ৪ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান গ্রুপের তলানিতে। আর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া কাতার আছে সবার ওপরে। এর আগে মার্চ ও জুনে করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ের ম্যাচগুলো স্থগিত হয়ে যাওয়ার পর অক্টোবরে নতুন করে বাছাইপর্ব চালু করতে চেয়েছিল এএফসি। কিন্তু দ্বিতীয় দফায়েও খেলা স্থগিত করতে বাধ্য হয় তারা।

প্রথম লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে সে ম্যাচ থেকে প্রেরণা যোগানোর মতো রসদ জুটেছিল জেমি ডে’র দলের। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। মার্চে খেলা স্থগিত হওয়ার পর ১৩ নভেম্বর প্রথমবারের মতো নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন ফুটবলাররা। এর ১৭ তারিখ দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলে দুইদিনের ভেতরই কাতারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে কোয়ারেন্টাইন পালন শেষে স্থানীয় দুইটি ক্লাবের সঙ্গে দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৬ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা

আপডেট সময় ০৯:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০