ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

নেইমারকে দেওয়া ‘বাড়তি বেতন’ ফেরত চায় বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ফের একবার নেইমারের সঙ্গে আইনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। এবারের কারণটা রীতিমত বিস্ময়কর।

কারণ কাতালান জায়ান্টদের দাবি, হিসাবের ভুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেশি বেতন দেওয়া হয়েছিল!

হিসাবের ভুলে নেইমারকে নাকি প্রায় ১০ মিলিয়ন ইউরো বেশি বেতন দিয়েছে বার্সা। ২০১৫ সালের আর্থিক নথি পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে, যা এখন নেইমারের কাছে ফেরত চাওয়া হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’-এর এক রিপোর্ট অনুযায়ী, স্পেনের একটি ট্যাক্স এজেন্সি এই তথ্য খুঁজে বের করেছে।

এদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এরইমধ্যে ‘বাড়তি বেতন’-এর অর্থ ফেরত পেতে মামলা করেছে বার্সা। যদিও ট্যাক্স এজেন্সিটি জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি সামাল না দেওয়া যায় তাহলে ওই বাড়তি বেতন অর্থাৎ ১০ মিলিয়ন ইউরো ক্লাবের পক্ষ থেকে নেইমারকে ‘দান’ করা হয়েছে বলে ধরা হবে।

স্পেনের ট্রেজারি বিভাগের কাছে বিপুল পরিমাণ অর্থ দেনা আছে নেইমারের। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, পিএসজি ফরোয়ার্ডের দেনার পরিমাণ প্রায় ৩৪.৬ মিলিয়ন ইউরো।

এর আগে স্পেন ছেড়ে পিএসজিতে যাওয়ার পর নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করে বার্সা। জবাবে বকেয়া বোনাসের ৩.৫ মিলিয়ন ইউরো না দেওয়ায় ক্লাবটির বিপক্ষে উল্টো মামলা করেন নেইমার। তবে সেই মামলা খারিজ করে দেয় আদালত। উল্টো ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে ফিরিয়ে দিতে তাকে আদেশ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

নেইমারকে দেওয়া ‘বাড়তি বেতন’ ফেরত চায় বার্সা

আপডেট সময় ০৯:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০