ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানের হৃদয় জিতে গেলেন রোনালদিনহো

অাকাশ স্পোর্টস ডেস্ক:

তার মুখে সবসময় হাসি লেগেই থাকে। ফুটবল মাঠে কারিকুরি দেখিয়ে নিজেকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রোনালদিনহো। দুবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। চলতি সপ্তাহে পাকিস্তানে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছেন রোনালদিনহো। দারুণ সব টুইটে পাকিস্তানের ক্রীড়াপ্রেমীদের হৃদয় করে গেছেন এই প্লেমেকার।

পাকিস্তান ক্রিকেটপ্রেমী দেশ। সেখানে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ অনেক কম। তরুণদের মধ্যে বিউটিফুল গেম’র প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্যেই রোনালদিহোদের মতো কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে প্রদর্শনী ম্যাচের আয়োজন করে পাকিস্তান।

পাকিস্তান ছাড়ার আগে এক টুইটবার্তায় রোনালদিনহো লেখেন, ‘পাকিস্তান শান্তিপ্রিয় এবং সুন্দর দেশ। পাকিস্তান আর্মি চিফকে ধন্যবাদ। ধন্যবাদ পাকিস্তানকে। আবার দেখা হবে…।’

প্রদর্শনী ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে তারকার কমতি ছিল না। রোনালদিনহো ছাড়াও এতে অংশ নেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি সাবেক তারকা রায়ান গিগস, ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি গোলরক্ষক ডেভিড জেমস, নেদারল্যান্ডসের সাবেক তারকা জর্জ বোয়েটাং এবং আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা রবার্ট পাইরেস ও নিকোলাস আনেলকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

পাকিস্তানের হৃদয় জিতে গেলেন রোনালদিনহো

আপডেট সময় ০৭:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭