ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিরকুট লিখে খুলনা পাওয়ার কোম্পানির সহকারী প্রকৌশলীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

চিরকুট লিখে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ইমরান মাহমুদ (২৬) আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুরে উপজেলার খালিশপুর হাসপাতালের পেছনে কেপিসিএলের ডরমিটরির তিন তলার একটি রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহতের মরদেহের পাশে চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তার দাফন-কাফনের খরচ ও পাওনাদারের টাকা তার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখান থেকে করতে বলেছেন।

নিহত ইমরানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কেপিসিএলের জিএম রেজাউল করিম।

ইমরানের সহকর্মীরা জানান, সকালে শিফটে কাজে যোগ না দেয়ায় ইমরান মাহমুদকে খোঁজাখুঁজি করা হয়। পরে ডরমিটরির একটি রুমে তাকে ঝুলে থাকতে দেখা যায়।

ইমরানের দুই বছর আগে বিয়ে হয়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে কী কারণে ইমরান আত্মহত্যা করেছে, তা কেউ বলতে পারেননি। তবে শুনেছি তার স্ত্রী কিছু দিন আগে একটি ডিভোর্স লেটার পাঠায়।

খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, কেপিসিএলের এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোন্দলের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিরকুট লিখে খুলনা পাওয়ার কোম্পানির সহকারী প্রকৌশলীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০