ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

ফরিদপুরের নগরকান্দায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম কাজী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতাল গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেতাল গ্রামের আট বছর বয়সী এক শিশুকে ঘরে একা পেয়ে প্রতিবেশী আব্দুল করিম কাজী (২২) শিশুটিকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে করিম কাজী পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শিশুটির ভাই থানায় অভিযোগ দিয়েছেন। পরে অভিযুক্ত করিম কাজীকে মঙ্গলবার সকালে পুলিশ গ্রেপ্তার করে।

নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, অভিযোগের ভিত্তিতে করিমকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০