ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

অভিযান চালিয়ে গাইবান্ধা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে গাইবান্ধার কুপতলা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩ এর বিশেষ দল। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য রাজু আহমেদকে (৩৫) গ্রেফতার করা হয়। রাজু আহমদ গাইবান্ধা জেলা সদরের কুপতলা গ্রামের মৃত শহিদার রহমানের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে গোপনে জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে র‌্যাব জানায়।

গ্রেফতার এ জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৪:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০