ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে কোটচাঁদপুরে শিক্ষার্থী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে আকাশ দাশ নামে কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে বিষয়টি সবার নজরে আসলে মুসলিম সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থী। পরে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করে। আটক শিক্ষার্থী উপজেলার বলাবাড়িয়া দাশ পাড়ার প্রতাপ কুমার দাশের ছেলে ও কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজের এইস.এস.সি অটো পাশের শিক্ষার্থী।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, আটক আকাশ কুমার দাশ বিগত ১৫দিন পূর্বে তার নিজের ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম কে নিয়ে কটুক্তি করে। এমনকি পবিত্র কোরআনে অনেক ভুল আছে বলে মন্তব্য করে। বিষয়টি নিয়ে আকাশের বন্ধুরা তাকে ফেসবুকে লেখা তার এইসব বাজে মন্তব্য মুছে ফেলতে বলে। রবিবার সকালে আকাশ কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজে প্রবেশ পত্র নিতে আসে। এসময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির বিষয়ে মুসলিম সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আকাশের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ওই শিক্ষার্থীকে কলেজের অধ্যক্ষ রুমে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় কাতারের তীব্র নিন্দা

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে কোটচাঁদপুরে শিক্ষার্থী আটক

আপডেট সময় ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০